অন্তর্বর্তী সরকার
গ্রামীণ কল্যাণের কর পরিশোধের আদেশ বহাল, স্থগিত ‘দ্রুত পরিশোধের নির্দেশ’

গ্রামীণ কল্যাণের কর পরিশোধের আদেশ বহাল, স্থগিত ‘দ্রুত পরিশোধের নির্দেশ’

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত পরিশোধ করতে হবে’ হাইকোর্টের নির্দেশনার এই অংশটুকু স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে কর পরিশোধের মূল আদেশ স্থগিত করেননি আদালত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় থেকে বলা হয়, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি দেশ ধ্বংসের চক্রান্ত করছে: আমানুল্লাহ আমান

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি দেশ ধ্বংসের চক্রান্ত করছে: আমানুল্লাহ আমান

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা আবারও দেশ ধ্বংসের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে পলাতকরা কখনোই ফিরে আসতে পারেনি, এরাও পারবে না।’

নিউ ইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

নিউ ইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ‘হেনস্তা’

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ‘হেনস্তা’

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয়।

এনসিপির আলোচনা সভা: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ফ্যাসিবাদের পথ সুগম করবে

এনসিপির আলোচনা সভা: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ফ্যাসিবাদের পথ সুগম করবে

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা, আইনজীবী ও বিশ্লেষকেরা। তাদের মতে, প্রস্তাবিত আইনের অস্পষ্ট বিধান ও অপব্যবহারের আশঙ্কা বাক্‌স্বাধীনতা ও নাগরিক অধিকারকে সংকুচিত করতে পারে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রমিক সংগঠনসহ নানা পক্ষের তীব্র আপত্তি উপেক্ষা করেই স্বাক্ষরিত হলো এ চুক্তি।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি করে বিএনপি সাংবিধানিক গণভোট করবে বলে জানান সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধানের তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে জানিয়ে নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়নের কথা পুনর্ব্যাক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণ বিচার করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ঢালাওভাবে সরকারকে দোষারোপ করার জন্য চাঁদাবাজ বলা হচ্ছে। বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ বলার তীব্র নিন্দা জানাই।’

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে; দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

স্টুডিও ভাঙচুর-স্বাস্থ্যকেন্দ্রে হামলা সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’: আসিফ নজরুল

স্টুডিও ভাঙচুর-স্বাস্থ্যকেন্দ্রে হামলা সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’: আসিফ নজরুল

ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর এবং রাজধানীর মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার নিন্দা সারা দেশে। এসব ঘটনায় উদ্বিগ্ন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তিনি বললেন, এসব গুরুতর অপরাধ সরকারের জন্য স্পষ্ট ওয়েক-আপ কল।