
অন্ধ্রপ্রদেশ-পুদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি উপকূলে আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামী ৪৮ ঘণ্টা ভারতের উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। উপকূলীয় বিভিন্ন এলাকায় অর্ণবের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, অনেক জায়গায় উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি। এখন পর্যন্ত কোনো প্রাণহানি না ঘটলেও নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দুই রাজ্যের ১ লাখ ৮০ হাজারের বেশি বাসিন্দাকে। কার্যক্রম স্থগিত রয়েছে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে।

পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্ক অবস্থানে প্রশাসন
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন।

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘মন্থা’র তাণ্ডবে নিহত ১, আহত ২
ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুইজন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যটি। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এরইমধ্যে দুর্বল হয়ে ভারতের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অন্ধ্রপ্রদেশে ৩৯টি জেলায় ভারী বৃষ্টি ও ঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়টির প্রভাব পড়েছে প্রতিবেশী ওড়িশা রাজ্যেও।

ভারতে চলন্ত বাসে আগুন, দগ্ধ হয়ে প্রাণহানি ১১
ভারতের অন্ধপ্রদেশের কুর্নুলে ভলভো বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

ভয়াবহ বন্যা-ভূমিধসে ভারতের ৪ রাজ্যে প্রাণহানি একশ ছুঁই ছুঁই
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারতের ৪ রাজ্যে প্রাণহানির সংখ্যা একশ ছুঁই ছুঁই। এর মধ্যে সবশেষ বন্যার কবলে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এছাড়া বন্যায় গুজরাটে ৩৬ এবং ত্রিপুরায় মারা গেছেন অন্তত ৩১ জন। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে সার্বিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় দুই রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।