অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আনুমানিক ৫৮০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে অতিক্রম করার সময় এটি আরও শক্তিশালী হয়ে ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে বলেও জানায় সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, উপকূল এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার।





