
প্রশ্নপত্র ফাঁস ও অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
প্রশ্নপত্র ফাঁস কিংবা এ বিষয়ে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (শুক্রবার, ২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু। আজ (সোমবার, ২২ জুন) এসব পোর্টাল ও ফেসবুক পেজ বন্ধে রিটের জন্য আবেদন করা হয়।

রেজাউল করীমকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা প্রচার’, ডিবিতে অভিযোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ রেজাউল করীমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে অভিযোগ দায়ের করেছে দলটি।

ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে ডাকসু ভিপির মামলা; ছাত্রদলের নিন্দা
অনলাইনে ‘অপপ্রচার’ ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে ফেসবুকের কয়েকটি পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তার এ মামলার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বরগুনায় ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমতলী উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। আজ (সোমবার, ৬ অক্টোবর) বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

‘সোশ্যাল মিডিয়ায় জুবাইদা ও জাইমা রহমানের নামে অপপ্রচার চালানো হচ্ছে’
জিয়া পরিবারকে হেয় করতে সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

অপপ্রচা-জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য প্রকাশিত জেলা কমিটি নিয়ে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার রোধে মেটাকে ব্যবস্থা নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার রোধে মেটাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ চক্রান্ত!
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমগুলোর অপপ্রচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সংঘবদ্ধ চক্রান্ত হিসেবে দেখছে ফ্যাক্টচেকাররা। তারা বলছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অপপ্রচারের এই প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে।

ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান হাসনাতের
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরো বলেন, ‘আমাদের দেশে যে কোনো হিন্দু-মুসলিম বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে তা বেশি করে গণমাধ্যমে তুলে ধরতে হবে।’

‘ভারতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় অনুকূলে আওয়ামী লীগের টাকায় হলুদ সাংবাদিকতা করছে’
ভারতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় আনুকূল্যে আওয়ামী লীগের অর্থায়নে হলুদ সাংবাদিকতা করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।