র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, আসামি গ্রেপ্তার
র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার মামলার আসামি আলমগীরকে পটুয়াখালীর বাউফল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (মঙ্গলবার, ৫ মে) বিকালে র্যাব-৮ ও র্যাব-৬ এর এক অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।