অভিবাসন
জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইলো বাংলাদেশ

জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইলো বাংলাদেশ

অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (আইএমআরএফ) সাধারণ বিতর্কে এ আহ্বান জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

কানাডার পার্লামেন্টে অভিবাসী বাঙালিদের কণ্ঠস্বর ডলি বেগম

কানাডার পার্লামেন্টে অভিবাসী বাঙালিদের কণ্ঠস্বর ডলি বেগম

বাংলাদেশি বংশোদ্ভূত নবনির্বাচিত কানাডীয় এমপি ডলি বেগম কানাডায় বসবাসরত বাঙালি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। তার কণ্ঠে দেশটির পার্লামেন্টে অভিবাসী ও অভিবাসনপ্রত্যাশী বাঙালিদের সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো আরও জোরালোভাবে উঠে আসবে—এমন প্রত্যাশা রয়েছে কমিউনিটির মধ্যে। বিশ্লেষকদের মতে, টরন্টোর আসনটি ভবিষ্যতেও বাংলাদেশিদের প্রতিনিধিত্বে ধরে রাখা অনেকটাই নির্ভর করবে এমপি হিসেবে ডলি বেগমের সফলতার ওপর।

ভারত থেকে মানুষ শুধু সন্তান জন্ম দিতেই আমেরিকায় আসে: ট্রাম্প

ভারত থেকে মানুষ শুধু সন্তান জন্ম দিতেই আমেরিকায় আসে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) আইন বাতিলের পক্ষে পক্ষে যুক্তি দিতে গিয়ে ভারতকে তীব্রভাবে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভারত ও চীনের মতো দেশগুলো থেকে মানুষ যুক্তরাষ্ট্রে আসে কেবল সন্তান জন্ম দিয়ে ‘তাৎক্ষণিক নাগরিকত্ব’ সুবিধা নেয়ার জন্য।

দুই বছর পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দুই বছর পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি দেশটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফরকে ঘিরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মত মালয়েশিয়া, দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত

শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মত মালয়েশিয়া, দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে এক বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে।

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে আট অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ভেসে আসা পাঁচ আশ্রয়প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

বড় পরিবর্তন এসেছে কানাডার অভিবাসন ও শরণার্থী ব্যবস্থায়

বড় পরিবর্তন এসেছে কানাডার অভিবাসন ও শরণার্থী ব্যবস্থায়

কানাডার অভিবাসন ও শরণার্থী ব্যবস্থায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক আশ্রয়ের আবেদন এক বছরে কমেছে ৩৩ শতাংশ। তবে অন্তত ২০ হাজার বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় আবেদন শুনানির অপেক্ষায়।

ট্রাম্পবিরোধী বিক্ষোভ: অভ্যন্তরীণ নীতি, অভিবাসন ও পররাষ্ট্র নীতির বিরুদ্ধে অসন্তোষ

ট্রাম্পবিরোধী বিক্ষোভ: অভ্যন্তরীণ নীতি, অভিবাসন ও পররাষ্ট্র নীতির বিরুদ্ধে অসন্তোষ

বিশ্বের নানা অঞ্চলে দখলদারিত্ব থেকে শুরু করে ট্রাম্পের অভ্যন্তরীণ, অভিবাসন ও পররাষ্ট্র নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ক্ষমতায় ফেরার এক বছরে গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখানো, সামাজিক বিভাজন তীব্র করাসহ নানা অভিযোগে প্রেসিডেন্টের অভিশংসনেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা।

এক বছরেই লাখেরও বেশি বিদেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

এক বছরেই লাখেরও বেশি বিদেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই অভিবাসন ও ভিসা নীতিতে চরম কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড সংখ্যক এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এ সংখ্যাটি ২০২৪ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি, যা ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কঠোর বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

সৌদি আরবে যে কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ প্রবাসী

সৌদি আরবে যে কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ প্রবাসী

বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু থাকা অন্যতম শ্রমবাজার সৌদি আরবেও বাড়ছে অবৈধ হওয়ার প্রবণতা। সদ্য সমাপ্ত বছরে দেশটিতে গেছেন সাত লাখের বেশি কর্মী। গত পাঁচ মাসে সর্বোচ্চ রেমিট্যান্সও পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা। বিপরীতে ২০২৪-২৫ সালে প্রায় এক লাখ কর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অস্থিরতা কাটাতে সঠিকভাবে অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের।

আইসের গুলিতে নিহত মার্কিন নাগরিক, রণক্ষেত্র মিনিয়াপলিস

আইসের গুলিতে নিহত মার্কিন নাগরিক, রণক্ষেত্র মিনিয়াপলিস

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন বিরোধী অভিযান চলাকালে এক ফেডারেল এজেন্টের গুলিতে এক নারী নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ৭ জানুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনার পর পুরো শহর এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর টিম ওয়ালজ এরইমধ্যে ন্যাশনাল গার্ড বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন এবং রাজ্যে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া শুরু করেছেন।

স্পেনে পুলিশ-অভিবাসীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা ছাড়িয়ে পড়ার নেপথ্য কী?

স্পেনে পুলিশ-অভিবাসীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা ছাড়িয়ে পড়ার নেপথ্য কী?

অভিবাসনকে দেশের অর্থনীতি বিকাশে সহায়ক হিসেবে দেখে আসছে স্পেনের বামপন্থী সরকার। এরপরও পুলিশ ও অভিবাসীদের মধ্যে ঘটলো সংঘর্ষের ঘটনা। চারশো অভিবাসীকে উচ্ছেদ অভিযানে হওয়া সহিংসতার ঘটনায় ১৮ জনকে আটকও করেছে পুলিশ। ইউরোপের দেশটিতে পুলিশ-অভিবাসীদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ার কারণ আসলে কী?