
নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার তাগিদ আইজিপির
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অপরাধীর দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

পদক পেলেন ৯২ পুলিশ সদস্য
৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পদক দিয়েছে সরকার। পেশাগত কাজে সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেয়া হয়েছে তাদের।আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা।

সাইবার অপরাধ মোকাবিলায় এডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে ইসি কোনো বেআইনি নির্দেশনা দেবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে কোনো প্রকার বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন কাজ করছে। গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখা সংক্রান্ত কর্মশালা শেষে এসব জানান সিইসি।

বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে ‘প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুতর ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে এ পর্যন্ত নেয়া পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে উপস্থাপনের দাবি উঠেছে। একই সঙ্গে সরকারি চাকরিতে থাকা অবস্থায় ৬টি দেশের পাসপোর্ট পাওয়ার অভিযোগের তদন্তের অগ্রগতি এবং দেশে-বিদেশে তার অবৈধ সম্পদ জব্দে নেয়া পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

দল-মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক: আইজিপি
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দল-মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক।

আন্তঃদেশিয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি
স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশিয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

যুক্তরাষ্ট্রে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশপ্রধানদের ৫ম সম্মেলনে (ইউএনকপস ২০২৬) অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক এ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।