প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হলো।
তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ১২ জন, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পেয়েছেন ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন ৪৪ জন।





