ইসরাইলের সঙ্গে গ্রিসের ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি; আকাশ সুরক্ষাব্যবস্থা পাচ্ছে এথেন্স
ইসরাইলের কাছ থেকে ৩৬০ কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনতে যাচ্ছে গ্রিস। এ লক্ষ্যে আগামীকাল (সোমবার, ৩১ আগস্ট) তেল আবিবে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।