সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, গ্রিসে একিলিস শিল্ড নামে পরিচিত এই চুক্তিটি হতে যাচ্ছে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক রপ্তানি চুক্তি।
চুক্তির তহবিলের বড় অংশ পাবে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। প্রতিষ্ঠানটি গ্রিসকে ডেভিডস স্লিং প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে, যা মূলত ভারী রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এছাড়া ড্রোন ও চালকবিহীন আকাশযান ধ্বংস করতে গ্রিসকে ভ্রাম্যমাণ স্পাইডার ব্যবস্থাও দেয়া হবে।
অন্যদিকে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ গ্রিসকে বারাক এমএক্স প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে। এটি সামরিক উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে।





