
মনে কষ্ট নিয়ে ঋণখেলাপিদের ছাড় দিয়েছি: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, মনে কষ্ট নিয়ে ঋণখেলাপি প্রার্থীদের ছাড় দিয়েছেন। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) শুনানি শেষে তিনি এ কথা বলেন।

ইসি আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি: সিইসি
আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসিতে চলছে আজ শেষ দিনের আপিল শুনানি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

আপিল শুনানির চতুর্থ দিন: প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন, নামঞ্জুর ১৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা জানিয়েছেন।

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির ৪র্থ দিন: মঞ্জুর ২৬ নামঞ্জুর ১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে সবশেষ ৩৯টি আপিলের শুনানি হয়েছে। যেখানে ২৬টি আপিল মঞ্জুর করা হয়। ১২টি আপিল নামঞ্জুর এবং ১জন অনুপস্থিত।

সংসদ নির্বাচন: আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ, আবেদন তুলে নেন স্বতন্ত্র প্রার্থী
পূর্বঘোষিত সময় অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের ৩য় দিনের শুনানি শুরু হয় আজ (সোমবার, ১২ জানুয়ারি) সকাল ১০টায়। তবে আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। একই দিনে আপিল আবেদন থেকে সরে আসে চট্টগ্রাম ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা ।

আজ ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন
ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ (রোববার, ১১ জানুয়ারি)। আজ ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল
অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান। আজ (বুধবার, ৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পরবর্তী শুনানি কাল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল (বুধবার, ৫ নভেম্বর) পরবর্তী শুনানি। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তার ব্যক্তিগত পছন্দের কারণে এ রায় দিয়েছেন। তারা এ রায় বাতিল চেয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল চান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। আজ (বুধবার, ২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় তাকে মুক্তি দেয়া হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিলের শুনানি শেষ, রায় বুধবার
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার রায় দেবেন হাইকোর্ট।