আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে গত ২ নভেম্বর এ মামলার ৬ষ্ঠ দিনের শুনানি হয়। সেদিনও বিএনপির পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়।এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও, আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি।
এরপর বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।





