
কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে: হান্নান মাসউদ
ভোটাররা যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

সবার বাড়িতে এখন ফ্যামিলি কার্ড ধরিয়ে দিচ্ছে, এটি ভাঁওতাবাজি: হান্নান মাসউদ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, সবার বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণের নামে একটি কাগজ ধরিয়ে দেয়া হচ্ছে। এসব ভাওতাবাজি। ভাঁওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।’

হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ, আহত ৩
নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

‘পার্বত্য অঞ্চল নিয়ে ট্রাম্পকার্ড খেলে ভারত এটিকে কেড়ে নিতে চায়’
পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

‘বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না’
বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হলে সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামের একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এসময় হান্নান মাসউদের গাড়ি ভাঙচুর ও এনসিপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে ঘটনাস্থলে অবস্থান কর্মসূচি পালন করছেন হান্নান মাসউদ ও তার সমর্থকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালকের মধ্যে রাষ্ট্রপতি অপসারণের কর্মসূচি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কালকের মধ্যে রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ (সোমবার, ২১ অক্টোবর) বিকালে ‘এখন টিভি’কে এ তথ্য জানিয়েছেন তিনি।