প্রতিরক্ষা চুক্তির পর নাইজারে সেনা পাঠাচ্ছে আলজেরিয়া, পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদন
প্রতিবেশী দেশ নাইজারে সেনা মোতায়েনের একটি প্রস্তাবে সর্বসম্মত অনুমোদন দিয়েছে আলজেরিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ। দুই দেশের মধ্যে সম্প্রতি সই হওয়া একটি প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হল। পার্লামেন্টের নিম্নকক্ষেও প্রস্তাবটি পাস হলে ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এটিই হবে আলজেরিয়ার প্রথম বিদেশি সামরিক মিশন।