
৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের আট অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

ঝুম বৃষ্টিতে ভিজলো ঢাকা
আজ সকালের পরপরই রাজধানী ঢাকার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই নেমেছে এক পশলা স্বস্তির বৃষ্টি। মুষলধারে হওয়া বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে গিয়ে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে এসেছে। তীব্র তাপপ্রবাহের পর ঢাকার আবহাওয়া বেশ শীতল হয়ে ওঠায় নাগরিক জীবনে ফিরে এসেছে অনাবিল স্বস্তির আমেজ।

দেশের বিভিন্ন স্থানে হতে পারে অতি ভারী বর্ষণ
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের কিছু জায়গায় হতে পারে মাঝারি ভারী বর্ষণ
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সারা দেশে আজ বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১২ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।