এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি; গ্রেপ্তার ১৩ হাজারের বেশি
আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার, ২৪ অক্টোবর ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।