আম
বেড়েছে সরবরাহ, নেই ক্রেতা—দরপতনে ক্ষতির মুখে ঝিনাইদহের আমচাষিরা

বেড়েছে সরবরাহ, নেই ক্রেতা—দরপতনে ক্ষতির মুখে ঝিনাইদহের আমচাষিরা

বড় ধরনের দরপতন ঝিনাইদহের কোটচাঁদপুরের আম বাজারে। প্রচণ্ড গরমে দ্রুত আম পেকে যাওয়ায় হাটে সরবরাহ বেড়েছে কয়েকগুণ, তবে সেই তুলনায় কাঙ্ক্ষিত ক্রেতার অভাব। উৎপাদন ও পরিবহন খরচ তোলা নিয়েই শঙ্কায় স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ জাতের আম নিয়ে বসেছে ‘আম মেলা’

চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ জাতের আম নিয়ে বসেছে ‘আম মেলা’

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশি ১৮৩ জাতের আম নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আম মেলা’। তোতাপুরি, জাদুজেম, শরবতি, ব্রুনাই কিং, কিউজাই, কেইট, ঊষাপন্নি, দিলসাদসহ নানা জাতের আমের সমাহারে জমে উঠেছে এ আয়োজন।

এবার ভারতের আম আমদানিতে নেপালের ‘না’

এবার ভারতের আম আমদানিতে নেপালের ‘না’

জাপানের পর এবার ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিবেশী দেশ নেপাল। আমদানিকৃত চালানে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ার পর নেপালি কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। গত এপ্রিল-মে মাস থেকেই নেপালের কৃষি ও পশুপালন মন্ত্রণালয় এই আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করেছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লাভজনক হওয়ায় ফরিদপুরে বাড়ছে আম চাষ

লাভজনক হওয়ায় ফরিদপুরে বাড়ছে আম চাষ

কৃষিপ্রধান জেলা ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে- বাণিজ্যিক আম চাষ। আধুনিক পদ্ধতি, সরকারি সহযোগিতা এবং লাভজনক বাজার ব্যবস্থার কারণে প্রতি বছরই বাড়ছে আম বাগানের সংখ্যা। কৃষি বিভাগ প্রত্যাশা করছে, এ বছর প্রায় ২ হাজার টন আম উৎপাদিত হবে, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে।

সকালে নাশতার পর পাকা আম খেলে কী ঘটে শরীরে?

সকালে নাশতার পর পাকা আম খেলে কী ঘটে শরীরে?

জৈষ্ঠ্যের তীব্র গরমে বাজারে এখন পাকা আমের ছড়াছড়ি। ফলের রাজা আমের স্বাদ ও পুষ্টিগুণ দুই-ই অনন্য। অনেকেই সকালের ভারী খাবারের পর বা নাশতার সাথে পাকা আম খেতে পছন্দ করেন। কিন্তু সকালে নাশতার পর পাকা আম খেলে আমাদের শরীরে ঠিক কী ধরণের প্রভাব পড়ে? এটি কি আসলেই উপকারী, নাকি কোনো শারীরিক ক্ষতি করে (Eating Ripe Mango After Breakfast Benefits)?

বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি? গিনেস রেকর্ডে নাম লেখালো যে জাত

বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি? গিনেস রেকর্ডে নাম লেখালো যে জাত

গরমের মৌসুম (Summer season) এলেই আমপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও তুলনা। কেউ পছন্দ করেন ফজলি (Fazli mango), কেউ ল্যাংড়া (Langra), আবার কারও প্রথম পছন্দ হিমসাগর (Himsagar) কিংবা আলফোনসো (Alphonso)। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি (Which is the sweetest mango in the world)?

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বাংলাদেশের কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত এবং কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ রয়েছে।

পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে: সেরা কিছু ঘরোয়া টিপস

পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে: সেরা কিছু ঘরোয়া টিপস

গরমের এই মৌসুমে ফলের রাজা আমের রসে তৃপ্ত হতে চান সবাই। তবে সঠিক উপায়ে সংরক্ষণ (Proper Food Storage) না করার কারণে অনেকের সাধের আম দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ বৈজ্ঞানিক ও ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে পাকা আমের (Ripe Mangoes) তাজা ভাব এবং মিষ্টি স্বাদ দীর্ঘদিন বজায় রাখা (How to Store Ripe Mangoes for a Long Time) সম্ভব।

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে: কারবাইডমুক্ত আম চেনার ৫টি সহজ উপায়

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে: কারবাইডমুক্ত আম চেনার ৫টি সহজ উপায়

গ্রীষ্মের এই সময়ে বাজারজুড়ে এখন হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ কিংবা গোবিন্দভোগের মতো সুস্বাদু আমের ছড়াছড়ি। তবে আমের এই মরসুমে ফলপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে কৃত্রিমভাবে রাসায়নিক দিয়ে পাকানো আম (Chemically Ripened Mangoes)। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আম (How to Identify Chemically Ripened Mangoes) পাকাতে অসাধু ব্যবসায়ীরা এখনো ক্যালসিয়াম কারবাইড (Calcium Carbide) নামক এক ধরণের বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করছেন।

নওগাঁয় আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ; ৩০০০ কোটি টাকার বাণিজ্যের আশা

নওগাঁয় আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ; ৩০০০ কোটি টাকার বাণিজ্যের আশা

বরেন্দ্র এলাকা নওগাঁয় দীর্ঘ প্রতিক্ষার পর আম চাষিদের অপেক্ষার অবসান হতে চলেছ। কেননা জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। আমকে ঘিরে এ এলাকার কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক প্রত্যাশা। জেলায় এ বছর প্রায় ৩ হাজার কোটি টাকার আম বাণিজ্য হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা।

রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে তোলা যাবে আম, জেলা প্রশাসনের সিদ্ধান্ত

রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে তোলা যাবে আম, জেলা প্রশাসনের সিদ্ধান্ত

বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও গাছ থেকে আম নামানোর সময় বেধে দিয়েছে প্রশাসন। রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলতে পারবেন চাষিরা।

আমের খোসা খাওয়া পুষ্টিকর না কি বিষাক্ত, যা বলছেন বিশেষজ্ঞরা

আমের খোসা খাওয়া পুষ্টিকর না কি বিষাক্ত, যা বলছেন বিশেষজ্ঞরা

ফলের রাজা আম (King of Fruits) খেতে কার না ভালো লাগে! সাধারণত আমরা আমের রসালো অংশটুকু খেয়ে খোসা ফেলে দিই। তবে পুষ্টিবিদরা বলছেন, এই খোসাতেও লুকিয়ে আছে উপকারি অনেক উপাদান। কিন্তু বর্তমান বাজারজাতকরণ প্রক্রিয়ায় আমের খোসা খাওয়া (Eating Mango Skin) কতটা নিরাপদ, তা নিয়ে রয়েছে নানা বিতর্ক (Eating Mango Peel: Good or Bad?)।