৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদে মানুষের যাত্রা
৫০ বছরেরও বেশি সময় পর আবারও চাঁদে মানুষের মিশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস–২ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। আবহাওয়া ও প্রযুক্তিগত বিষয় বিবেচনায় এটি সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিটের মধ্যে উড্ডয়ন করানো হতে পারে। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ভোরের দিকে হতে পারে।