
শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদান আবেদনে লাগবে যেসব কাগজপত্র
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আর্থিক অনুদানের (Teachers Financial Grant) সুযোগ দিচ্ছে সরকার। নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করার মাধ্যমে এই অনুদান পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (Secondary and Higher Education Division) থেকে জারিকৃত পুনঃবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলি, প্রয়োজনীয় কাগজপত্র ও চূড়ান্ত আবেদনের সময়সূচি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে (Teacher Staff Financial Grant Application)।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।

টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারে আর্থিক অনুদান প্রদান
টাঙ্গাইলে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনাল ভবনে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার প্রদান করে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি।

যে দেশে বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে দ্বিগুণ
পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে এক অভিনব ও বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (UAE) প্রখ্যাত শিল্পগোষ্ঠী আল হাবতুর গ্রুপ (Al Habtoor Group)। দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর (Khalaf Al Habtoor) তার প্রতিষ্ঠানের আমিরাতি কর্মীদের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু, কারা কত টাকা পাবেন?
দেশের সকল সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য আর্থিক অনুদান (Financial Grant) প্রদানের আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এই অনুদান কার্যক্রমের আওতায় যোগ্য আবেদনকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (shed.gov.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এনসিপির নতুন ওয়েবসাইট
দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ৪ জুন) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ওয়েবসাইটটি প্রকাশ করা হয়।

রাঙামাটিতে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক প্রদান
রাঙামাটিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭ জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অর্থ সহায়তা পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা কার্ডও দেয়া হয়েছে।

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ যশোরের এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতারা আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

ফেনীতে জুলাই যোদ্ধাদের অনুদানের চেক ও শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান
ফেনীতে গণঅভ্যুত্থানে আহত 'এ ও বি' ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুকূলে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেলেন বান্দরবানের অসহায় ব্যক্তিরা
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহায়তা এবং বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মন্দিরে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান দেয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদান বাড়ানোর পরামর্শ চীনের
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক অনুদান বাড়ানোর পরামর্শ দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ইস্যু ব্যবহার করে অসুস্থ এক প্রতিযোগিতায় নেমেছে কোনো কোনো দেশ। যদিও, জি টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর আচরণে ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব। বলেন, জলবায়ু ইস্যুতে উন্নত রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিনিয়ত বিপদে পড়ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো।

পটুয়াখালীতে শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পটুয়াখালীতে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নিহত ২২ পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।