টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারে আর্থিক অনুদান প্রদান

নিহতদের  পরিবারে আর্থিক অনুদান প্রদান
নিহতদের পরিবারে আর্থিক অনুদান প্রদান | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনাল ভবনে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার প্রদান করে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি।

জেলা বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলকসহ বাস-মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ।

এসময় প্রয়াত বাস-মিনি বাস মালিকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাস-মিনি বাস মালিক সমিতি।

ইএ