আর্থিক ক্ষতি
প্যারিসে বাংলাদেশিদের দোকানে লুটপাট; ক্ষতি ৭ লাখ ইউরো ছাড়ানোর শঙ্কা

প্যারিসে বাংলাদেশিদের দোকানে লুটপাট; ক্ষতি ৭ লাখ ইউরো ছাড়ানোর শঙ্কা

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে লুটপাটের শিকার হয়েছে বাংলাদেশি মালিকানাধীন একাধিক দোকান। এতে মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্য ও নগদ অর্থ হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ সাত লাখ ইউরো ছাড়িয়ে যেতে পারে।

মেসিহীন আর্জেন্টিনা ফুটবলে অর্থনৈতিক সংকটের মেঘ

মেসিহীন আর্জেন্টিনা ফুটবলে অর্থনৈতিক সংকটের মেঘ

লিওনেল মেসির অবসরে মাঠের পাশাপাশি বাইরেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিজ্ঞাপনী আকর্ষণের পাশাপাশি কমতে পারে জার্সি বিক্রি, ম্যাচ টিকিটের চাহিদা, এমনকি আন্তর্জাতিক সম্প্রচারের বাণিজ্যিক মূল্য। দর্শক, স্পন্সর ও সম্প্রচারকদের আগ্রহ ধরে রাখাই এখন এএফএর মূল চ্যালেঞ্জ।

মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ে পল্লী বিদ্যুতের লাইন-সরঞ্জামের ব্যাপক ক্ষতি

মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ে পল্লী বিদ্যুতের লাইন-সরঞ্জামের ব্যাপক ক্ষতি

গত দুই দিনে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক লাইন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিতরণ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙে পড়ে নষ্ট হয়েছে ট্রান্সফরমারসহ মূল্যবান সরঞ্জামের।

ইরান যুদ্ধ: ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি বিপর্যয়, ৫০ বিলিয়নের বেশি আর্থিক ক্ষতি

ইরান যুদ্ধ: ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি বিপর্যয়, ৫০ বিলিয়নের বেশি আর্থিক ক্ষতি

ইরানে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধের কারণে গেল ৫০ দিনে বিশ্বজুড়ে অন্তত ৫শ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারেরও বেশি। এই সংকটকে আধুনিক ইতিহাসের সবথেকে বড় জ্বালানি সরবরাহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে রয়টার্স।

লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল: তিনদিনে ক্ষতি প্রায় এক হাজার কোটি ডলার

লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল: তিনদিনে ক্ষতি প্রায় এক হাজার কোটি ডলার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ইতিহাসের ভয়াবহতম দাবানলে তিনদিনে আর্থিক ক্ষতি প্রায় এক হাজার কোটি ডলার। শুধু প্যালিসেডস আর ইটনে আগুন গ্রাস করে নিয়েছে ২৭ হাজার একর এলাকা। নিরাপদ আশ্রয়ে সরে গেছে এক লাখ ৭৯ হাজার মানুষ। হলিউডের কাছে বিলাসবহুল বাড়ি পুড়েছে শীর্ষ সারির অনেক তারকার।

ব্যবসায় ইন্টারনেট শাটডাউনের নেতিবাচক প্রভাব নিয়ে ভয়েসের আলোচনা

ব্যবসায় ইন্টারনেট শাটডাউনের নেতিবাচক প্রভাব নিয়ে ভয়েসের আলোচনা

ইন্টারনেট শাটডাউন বিষয়ে নারী উদ্যোক্তাদের সাথে এক আলোচনা সভার আয়োজন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস। আজ (শনিবার, ২৬ অক্টোবর) এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা ইন্টারনেট শাটডাউন এবং ব্যবসা ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পূর্বাঞ্চলের বন্যায় আর্থিক ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি

পূর্বাঞ্চলের বন্যায় আর্থিক ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি

২০২৫ সালের জিডিপির ০.২৯ শতাংশ

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় আর্থিক ক্ষতি হয়েছে ১৪ হাজার ৪২১ কোটি টাকা। যেখানে মৎস্য ও কৃষিতে ক্ষতির পরিমাণই ৩১.৯%। সিপিডি জানায়, কৃষি মৎস্য ও লাইভস্টকের সাথে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীরা সকল পুঁজি হারিয়েছে, তাদের পক্ষে ক্ষুদ্র ঋণের অর্থও ফেরত দেয়াও এই মুহূর্তে কঠিন।

বন্যায় বিপর্যস্ত দার্জিলিং,আসাম, ত্রিপুরা-তেলেঙ্গানা

বন্যায় বিপর্যস্ত দার্জিলিং,আসাম, ত্রিপুরা-তেলেঙ্গানা

রাতভর বৃষ্টির আকস্মিক ঢলে বিপর্যস্ত হয়ে আছে পশ্চিমবঙ্গের দার্জিলিং। ৪৫ মিনিটের টানা বৃষ্টিতে অচল হয়ে গেছে আসাম। ত্রিপুরায় গোমতী নদীতে পানির উচ্চতা কমতে শুরু করলেও দেখা দিয়েছে খাদ্য সংকট। তেলেঙ্গানাতেও বন্যার পানি কমছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেই বিশুদ্ধ পানি। দুই দশকের ভয়াবহতম বন্যা চলছে অন্ধ্র প্রদেশেও।

সরকার পতনের পর বন্ধ সব প্রকল্পের কাজ, আর্থিক ক্ষতির মুখে দেশ

সরকার পতনের পর বন্ধ সব প্রকল্পের কাজ, আর্থিক ক্ষতির মুখে দেশ

শেখ হাসিনার পতনের পর পালিয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা। তাই প্রায় সব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। কিছু কাজ চালু থাকলেও তাতে গতি নেই। নগরবিদরা বলছেন, মাঝপথে কাজ থেমে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ। তাই শেষ করতে হবে দ্রুত।

মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধে ভোগান্তিতে রাজধানীবাসী

মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধে ভোগান্তিতে রাজধানীবাসী

আবার সেই চিরচেনা যানজটের সাথে দেখা রাজধানীবাসীর। স্বস্তির মেট্রোরেল চালু হতে আরো অন্তত ১ বছর সময় লাগবে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে কবে- হয়নি তারও সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছে, রাজধানীতে যানজটে প্রতিদিন প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি গুণছে বাংলাদেশ। সাথে স্বাস্থ্যক্ষতি আর জ্বালানির অপচয় তো আছেই।

বন্যার কবলে ভারতের উত্তরাঞ্চল, ৮৪ মৃত্যু

বন্যার কবলে ভারতের উত্তরাঞ্চল, ৮৪ মৃত্যু

ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের উত্তরাঞ্চল। আসামে বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮৪ জন। ব্রহ্মপুত্র ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপৎসীমার ওপরে। উত্তর প্রদেশে বন্যার পাশাপাশি প্রাণহানি ঘটছে বজ্রপাতের কারণে। শুধু বুধবারই (১১ জুলাই) রাজ্যটিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এদিকে দুই সপ্তাহের বন্যায় হিমাচল প্রদেশে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ১৭২ কোটি রুপি।

তাপপ্রবাহের পর ঝড়ে দিশেহারা বাগান মালিক-ব্যবসায়ীরা

তাপপ্রবাহের পর ঝড়ে দিশেহারা বাগান মালিক-ব্যবসায়ীরা

কালবৈশাখীর তাণ্ডবে দিনাজপুরে কয়েক কোটি টাকার লিচু ঝরে পড়েছে। তীব্র তাপপ্রবাহের পর এই ক্ষতিতে মাথায় হাত পড়েছে বাগান মালিক ও ব্যবসায়ীদের। পুরো জেলায় কত টাকার ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব জানতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।