
গৃহযুদ্ধের মধ্যেই সেনাসমর্থিত ইউএসডিপির জয়, নির্বাচন মানছে না আসিয়ান
গৃহযুদ্ধ তীব্রতর হতে থাকার মধ্যেই, সাধারণ নির্বাচনে সেনাসমর্থিত ইউএসডিপি'র জয় ঘোষণা করলো মিয়ানমার। সেনাবাহিনীই ক্ষমতায় থেকে যাওয়ায় একে প্রহসনের নির্বাচন আখ্যা দিচ্ছেন সমালোচকরা। আপাতত নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে না আঞ্চলিক জোট আসিয়ান। সতর্কতার সঙ্গে নেইপিদোর সাথে যুক্ত হওয়ার প্রস্তাব থাইল্যান্ডের।

চীন-কানাডার সঙ্গে বাণিজ্য ও মানবিক সহায়তায় নতুন সহযোগিতার আশ্বাস পেলো বাংলাদেশ
চীন ও কানাডার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তা নিয়ে নতুন করে সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরামের ৩২তম আসরের সাইডলাইনে, চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন।

ভ্রমণপিপাসুদের ভিড়ে মালয়েশিয়ায় প্রবাসীদের রেস্টুরেন্ট ব্যবসা চাঙা
বিদেশি ভ্রমণপিপাসুদের ভিড় বাড়তে থাকায় পর্যটন খাতকে আরো আকৃষ্ট করে তুলছে মালয়েশিয়া। ২০২৬ সালে ৩ কোটি ৫৬ লাখ বিদেশি পর্যটকের লক্ষ্য ঠিক করেছে দেশটি। পর্যটকদের আনাগোনায় ব্যবসা চাঙা প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। তবে পোশাক ব্যবসায় ভিন্ন চিত্র।

আসিয়ানের সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা
আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ পাওয়ার বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আরো সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন।