
অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর সমস্যায় চেলসি
খেলোয়াড় কেনা নয়, বরং অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর এক সমস্যায় পড়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। একের পর এক খেলোয়াড় জড়ো করে বর্তমানে ৪১ ফুটবলারের বিশাল এক স্কোয়াড দাঁড় করিয়েছে দু’বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হচ্ছে ড্রেসিংরুমের আয়তন।

গার্ডিয়ানের সেরা তরুণ প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ইংলিশ প্রিমিয়ার লিগের উদীয়মান প্রতিভার তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ ফারহান আলী ওয়াহিদ। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তালিকায় প্রিমিয়ার লিগের ২০ দলের ২০ প্রতিনিধির মাঝে আছে ফারহানের নাম।

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি। কিন্তু তার আগেই খেলোয়াড় কেনাবেচায় ইউরোপের ফুটবল বাজার গরম করে তুলেছে ইংলিশ ক্লাবগুলো। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে এরই মধ্যে ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন পাউন্ড খরচের অঙ্ক। যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি আর টটেনহ্যাম।

পিএসজির টানা দুই শিরোপা, নাকি ঘুচবে আর্সেনালের ২২ বছরের আক্ষেপ?
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
বিশ্বকাপের আগে ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও এক বড় রাত। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার (৩০ মে) রাতে পর্দা নামছে চ্যাম্পিয়নস লিগের ৭১তম আসরের। ইউরোপসেরার এ মহারণে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি এবং ২২ বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা আর্সেনাল।

ইপিএল মৌসুমের শেষ আজ; মাঠে নামছে ২০ দল
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২৩-২৪ মৌসুমের পর্দা নামছে আজ (রোববার, ২৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় একইসঙ্গে মাঠে নামবে লিগের ২০ দল।

২২ বছরের অপেক্ষা শেষে আর্সেনালের শিরোপা জয়
২২ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ড্র-তে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করেছে গানাররা। ঘরের ছেলে মিকেল আর্তেতার হাত ধরেই আরেকবার ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব যাচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটিতে।

রাতে মাঠে নামছে ম্যানসিটি; শিরোপার দৌড়ে থাকতে নেই জয়ের বিকল্প
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও এএফসি বোর্নমাউথ। শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার দলের সামনে।

বার্নলিকে হারিয়ে আবারও শিরোপার কাছে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ঘরের মাঠে জয় পেয়েছে আর্সেনাল। কাই হাভার্টজের গোলে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছে গানার্সরা। ২২ বছরের অপেক্ষার পালা ফুরাতে পারে আজ (মঙ্গলবার, ১৯ মে) রাতেই। টেবিলের দ্বিতয় অবস্থানে থাকা ম্যানসিটি আজ পয়েন্ট হারালেই শিরোপা নিশ্চিত হবে আর্সেনালের।

শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
ইংলিশ প্রিমিয়ার লিগে ( ইপিএল ) ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। তবে স্প্যানিশ লা লিগায় শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হেরেছে বার্সেলোনা। ম্যাচ দুটি গতকাল ( বুধবার,১৩ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান লিগ: ভক্তরা দেখলো বড় দলগুলোর রোমাঞ্চকর লড়াই
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ড্র করে ধাক্কা খেয়েছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্পানিস লা লিগায় সেলতা ভিগোর কাছে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

এফএ কাপ ফাইনালে ম্যান সিটি; আর্সেনালের জয়ে জমজমাট ইপিএল শিরোপার লড়াই
এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে আর্সেনাল।

৮ মাস পর লীগ টপার ম্যানচেস্টার সিটি
বার্নলির বিপক্ষে ১-০ গোলে জয়ে দীর্ঘ ৮ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। এদিকে ঘরের মাঠে এ হারে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে স্বাগতিক বার্নলি।