মৌসুম শুরুর ৮ ম্যাচ জিতে ১২৩ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসানো সুযোগ ছিল মিকেল আর্তেতার দলের। তবে ইংল্যান্ডের দক্ষিণ উপকুলের এই ম্যাচে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে গানাররা। ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল হজম করে আর্সেনাল। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও এক গোল হজম করে বিরতিতে যায় মিকেল আর্তেতার শিষ্যরা। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৫৭ মিনিটে সফরকারীদের জালে আরও একবার বল পাঠান চেমা আন্দ্রেস।
এরপর আর্সেনাল সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। মৌসুমে এটাই গানারদের প্রথম পরাজয়। দিনের অন্য ম্যাচে টটেনহামকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। আরেক ম্যাচে হাল সিটিকে ২-১ গোলে হারিয়ে টেবিলের আট নম্বরে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড।





