ইউসেফ জাবারিন
নির্বাচনে কারচুপির অভিযোগে নেতানিয়াহু; বিরোধী শিবিরের তীব্র পাল্টা আক্রমণ

নির্বাচনে কারচুপির অভিযোগে নেতানিয়াহু; বিরোধী শিবিরের তীব্র পাল্টা আক্রমণ

ইসরাইলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি অর্থায়ন ও ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট ও দেশটির আরব দলগুলোর নেতারা অভিযোগ করেছেন, নেতানিয়াহু পরাজয় মেনে নিতে না পেরে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার সংগঠিত প্রচার চালাচ্ছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহু সরকারকে হটিয়ে ঘরে পাঠাতে প্রস্তুত আমরা—জয়েন্ট লিস্ট প্রধান

নেতানিয়াহু সরকারকে হটিয়ে ঘরে পাঠাতে প্রস্তুত আমরা—জয়েন্ট লিস্ট প্রধান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থি জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। তিনি জানান, নেতানিয়াহুকে হটিয়ে নতুন সরকার গঠন করতে চাইলে যেকোনো বিরোধী দল বা জোটকে তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে হবে। পার্লামেন্ট নির্বাচনে আরব দলগুলোর সম্ভাব্য রেকর্ড আসন পাওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।