
যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠানো হবে না বলে চীনের আশ্বাস—পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইসরাইল-ইরানের যুদ্ধবিরতির বিষয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে যে যুদ্ধবিরতির সময় ইরানে কোনো অস্ত্র পাঠানো হবে না।

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জবাবদিহিতায় আনতে চায় ইরান: ইসমাইল বাঘাই
ইরানের নেতৃত্বকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে তারা চাইছে বলে জানিয়েছে দেশটি। তারা বলেছে, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক ‘আইনের লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অচিরেই যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা হতে পারে: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরান অচিরেই আবার আলোচনা করতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দ্বিতীয় দফা আলোচনার স্থান বা তারিখ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘আসল সন্ত্রাসী’ আখ্যা দিলেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতির ভিত্তিতে অযৌক্তিক। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ইন্টারনেট বন্ধ আজ ৪৮তম দিনে গড়ালো
ইরানের ইন্টারনেট ব্লকআউট ৪৮তম দিনে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। সংস্থাটি বলছে, এটি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ একটানা ইন্টারনেট বন্ধ। এই ইন্টারনেট বিভ্রাটের অর্থনৈতিক প্রভাব প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বলে নেটব্লকসের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানকে স্বাগত জানালেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্যকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, দেশটির সঙ্গে করা বাণিজ্যচুক্তি আরও প্রতিকূল শর্তে পুনর্বিবেচনা করা হতে পারে। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ইন্টারনেট প্রায় অচল, চলছে ৪৭তম দিন
ইরানে ইন্টারনেটের প্রায়-অচলাবস্থা এখন টানা ৪৭তম দিনে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সংযোগ ছাড়াই ১ হাজার ১০৪ ঘণ্টা পার করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ নয়, সংলাপ চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না, চায় সংলাপ। যুক্তরাষ্ট্র যদি নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায়, তা ব্যর্থ হবে বলেও তিনি মন্তব্য করেছেন। আইআরএনএ বরাত কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরান যুদ্ধ: শান্তি আলোচনায় কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকলেও সময় নিয়ে অনিশ্চয়তা
ইসলামাবাদে আবারও শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দফার আলোচনা আয়োজনে প্রস্তুতি চলছে। এ উদ্যোগে ইরানিরা ইতিবাচক সাড়া দিয়েছে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও ডোনাল্ড ট্রাম্প তার দলকে ইসলামাবাদে ইরানিদের সঙ্গে বৈঠক করতে দেখতে চান বলে জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ইস্যুতে সম্মেলনে বসছে যুক্তরাজ্য-ফ্রান্স
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি সমন্বিত পরিকল্পনা তৈরির লক্ষ্য নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স সম্মেলন করতে যাচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপদ রাখতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান অবরোধ পরিকল্পনা থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব
সৌদি আরব মরুভূমি পেরিয়ে লোহিত সাগরে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল পাঠিয়ে নিজের রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে, যদিও এসময়ে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বহাল ছিল। তবে লোহিত সাগরের প্রস্থানপথও বন্ধ হয়ে গেলে ওই সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে বলে উদ্বিগ্ন রয়েছে রিয়াদ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।