ইরান সৌদি আরব

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্রোন হামলা
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ না করলে ইরানের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধানকে ইরান সাফ জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া বন্ধ থাকবে হরমুজ। তবে গোপনে ইসরাইল সফরের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে, সৌদি আরবে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার অধিবেশনে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ।

হুতিদের রুখতে পারবে না সৌদি আরব; হুঁশিয়ারি ইরানের রেভোল্যুশনারি গার্ডসের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে হামলা জোরদার করায় রিয়াদ তাদের দমাতে পারবে না বলে সতর্ক করেছে ইরানের সামরিক শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর’ (আইআরজিসি)। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়