ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি
ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি–৭ নেতাদের; ইরান চুক্তিকে স্বাগত

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি–৭ নেতাদের; ইরান চুক্তিকে স্বাগত

জি–৭ ভুক্ত দেশগুলোর নেতারা লেবাননে অবিলম্বে একটি শক্তিশালী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির ওপর বৈশ্বিক নির্ভরতা কমাতে জ্বালানি সরবরাহের বিকল্প রুট তৈরির বিষয়েও একমত হয়েছেন তারা। ফ্রান্সের এভিয়ান-লেস-বাঁ শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিকে স্বাগত জানান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।