ইসরাইলি হামলা
যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ইসরাইলি হামলা, জাতিসংঘের নিন্দা

যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ইসরাইলি হামলা, জাতিসংঘের নিন্দা

আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে ১৯ দিনের মাথায় লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি আইডিএফের। যদিও হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলিরা।

যুদ্ধের মাঝেও বাঁচার লড়াই: হামলার আতঙ্কের মধ্যেই ফসল তুলছেন লেবানিজ কৃষক

যুদ্ধের মাঝেও বাঁচার লড়াই: হামলার আতঙ্কের মধ্যেই ফসল তুলছেন লেবানিজ কৃষক

চলমান ইসরাইলি হামলায় থমকে গেছে লেবাননের ১২ লাখ মানুষের স্বাভাবিক জীবন। হামলার শঙ্কায় তাঁবুতে অনিশ্চিত দিন কাটাচ্ছেন বাস্ত্যুচ্যুতরা। অবিলম্বে সংঘাত বন্ধের প্রত্যাশা তাদের। এদিকে, যুদ্ধের মাঝেও ক্ষতিগ্রস্ত জমিগুলো থেকে বেঁচে যাওয়া ফসল সংগ্রহের প্রাণপণ চেষ্টায় কৃষকরা।

ইসরাইলি হামলায় লেবাননে উদ্ধারকর্মীসহ নিহত ৮

ইসরাইলি হামলায় লেবাননে উদ্ধারকর্মীসহ নিহত ৮

যুদ্ধবিরতির মাঝেও লেবাননে নতুন করে চালানো ইসরাইলি হামলায় ৩ উদ্ধারকর্মীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও, এ ঘটনায় লেবাননের সেনাবাহিনীর ২ সদস্য আহত হয়েছেন।

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় ১২ জন নিহত

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় ১২ জন নিহত

যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের গাজায় উপত্যকায়ও শুক্রবার ১২ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে খান ইউনিসে পুলিশের গাড়িতে ইসরাইলি হামলায় চার পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরাইলি হামলায় নিহত ২, আহত ১

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরাইলি হামলায় নিহত ২, আহত ১

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় আরব সালিম পাড়ায় একটি বাড়িতে ইসরাইলি অভিযানে দুজন নিহত হয়েছেন ও একজন আহত হয়েছেন। এনএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত; আহত একাধিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত; আহত একাধিক

দক্ষিণ লেবানের বাফলিয়েহ শহরে ইসরাইলি বিমান হামলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা-এনএনএ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন। এনএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৩ নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ‘বিধ্বংসী মানবিক’ সংকট, সতর্ক করলো বিশ্ব খাদ্য কর্মসূচি

লেবাননে ‘বিধ্বংসী মানবিক’ সংকট, সতর্ক করলো বিশ্ব খাদ্য কর্মসূচি

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, লেবানজুড়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত ৪৮ ঘণ্টাতেই কয়েক শত হতাহতের খবর এসেছে, যা সংস্থাটির ভাষায় ‘বিধ্বংসী মানবিক পরিণতি’ ডেকে এনেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

ইসরাইলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বোকামি। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় এই হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি। অন্যদিকে যুদ্ধবিরতি শর্তের পরিপন্থী আচরণের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে ইরান টোল আদায় করছে অভিযোগ তুলে, তা অবিলম্বে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা; হতাহত ২

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা; হতাহত ২

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএএ) জানিয়েছে, দক্ষিণের হানাওয়া শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত; বৈরুতের হাসপাতাল সুরক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত; বৈরুতের হাসপাতাল সুরক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

লেবাননে গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সন্ধ্যা জুড়ে সাইদা, নাবাতিয়েহ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। এর মধ্যে একটি গাড়িতে ড্রোন হামলাও হয়েছে বলে জানা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

লেবাননে শোক দিবস ঘোষণার পর বৈরুতে ইসরাইলি হামলার পরিণতি

লেবাননে শোক দিবস ঘোষণার পর বৈরুতে ইসরাইলি হামলার পরিণতি

লেবানন শোক দিবস ঘোষণা করার পর বৈরুত থেকে সর্বশেষ যে ছবিগুলো পাওয়া গেছে, তাতে গতকালের ইসরাইলি হামলার পরের পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।