ঈদুল ফিতর
প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে আমার মনে হয়, আমাদের সবার জন্য ঈদের আনন্দ তো আছেই, এর পাশাপাশি দেশের পরিবর্তিত পরিবেশে ও গণতান্ত্রিক আবহে এবারের আনন্দটা কিছুটা ভিন্ন।

জাতীয় ঈদগাহে নামাজ ও শহিদ জিয়া-জিয়ার কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয় ঈদগাহে নামাজ ও শহিদ জিয়া-জিয়ার কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ২১ মার্চ) নামাজ শেষে উপস্থিত সবার আন্তরিক কুশল বিনিময় করেন তিনি।

পরিবারসহ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পরিবারসহ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুরে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন।

ঈদের সেরা স্বাদে স্পেশাল কষা মাংস: সহজ পদ্ধতিতে তৈরির রাজকীয় রেসিপি

ঈদের সেরা স্বাদে স্পেশাল কষা মাংস: সহজ পদ্ধতিতে তৈরির রাজকীয় রেসিপি

"ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ..."। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। ত্যাগের মহিমায় রঙিন এই উৎসবে বাঙালির খাবার টেবিলে মাংসের পদ থাকবে না, তা যেন ভাবাই যায় না। ঈদের সকালে পরিবারের সবার পছন্দের শীর্ষে থাকে স্পেশাল কষা গরু কিংবা খাসির মাংস (Special Beef or Mutton Kosha)।

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নওগাঁয় পবিত্র ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত

নওগাঁয় পবিত্র ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি রেদওয়ান আহমেদ।

ঈদের নামাজ শেষে কোলাকুলি করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদের নামাজ শেষে কোলাকুলি করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদুল ফিতরের প্রকৃত তাৎপর্য: আনন্দ, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির মহোৎসব

ঈদুল ফিতরের প্রকৃত তাৎপর্য: আনন্দ, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির মহোৎসব

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। ঈদ কেবল একটি উৎসব নয়, বরং এটি ইসলামের মহানুভবতা ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। ইসলামী মূল্যবোধের আলোকেই এই দিনটির গুরুত্ব ও ফজিলত (Significance and virtues of Eid) অনুধাবন করা জরুরি।

হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফের

হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফের

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের টানাপোড়েন সম্পর্কের দেড় বছর বন্ধ থাকার পর হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ (শনিবার, ২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেইটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

ঢাকায় ঈদ উৎসবে বর্ণাঢ্য আনন্দ মিছিল

ঢাকায় ঈদ উৎসবে বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রতি বছরের ন্যায় এবার রাজধানী ঢাকায় ঈদের দিনে ঈদ উৎসবের বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে ঈদ উৎসব আয়োজক কমিটি। আজ (শনিবার, ২১ মার্চ) মেহেদী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। পরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেন তারা। সামনের দিনে আরও জমকালো আয়োজনের প্রত্যাশা ঢাকাই মানুষের।

রাঙামাটিতে ঈদের জামাত অনুষ্ঠিত; দেশ-মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা

রাঙামাটিতে ঈদের জামাত অনুষ্ঠিত; দেশ-মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা

রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। একইসঙ্গে ফিলিস্তিন ও ইরানসহ মুসলিম দেশগুলোতে চাপিয়ে দেয়া যুদ্ধের নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করে দ্রুত যুদ্ধ বন্ধ ও ক্ষতিপূরণ প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।