গত বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। এ বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এ কার্যক্রম সারা বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।
পাশাপাশি প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশনাও দেয়া হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষরা।
আরও পড়ুন:
এছাড়া প্রতি সপ্তাহে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। তবে ছুটি শেষে নিয়মিত ক্লাস শুরুর পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং এ দিনগুলোতেও পাঠদান চলবে।
সে অনুযায়ী, আগামী ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হবে।




