
এপস্টেইন কাণ্ডে প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন কিয়ার স্টারমার
যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে সম্পর্ক আছে জেনেও পিটার ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন যুক্তরাজ্যের কিয়ার স্টারমার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আরও দাবি করছে, নিপীড়নের শিকার হওয়া নারীদের কাছে ক্ষমা চেয়েও দলের ভেতরে সমালোচনার ঝড় থামাতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এপস্টেইন কাণ্ডে নাম আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তের রথী মহারথীদের পদমর্যাদা ঝুঁকিতে পড়লেও বিতর্ক এড়াতে সক্ষম হয়েছেন ট্রাম্প।

জেফরি এপস্টেইন কেলেঙ্কারি: ক্ষমতা, অপরাধ ও ব্যর্থতার এক দীর্ঘ ইতিহাস
জেফরি এপস্টেইন—নিউইয়র্কের একসময়কার প্রভাবশালী অর্থলগ্নিকারী, পরে বিশ্বের সবচেয়ে আলোচিত যৌন অপরাধীদের একজন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির কাহিনি শুধু একটি অপরাধের নয়; এটি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা, রাজনীতি ও অভিজাত সমাজের ভেতরের দুর্বলতার প্রতিচ্ছবি। প্রায় তিন দশকজুড়ে বিস্তৃত এই কেলেঙ্কারির সবশেষ অধ্যায় ২০২৪–২৬ সালে লাখ লাখ পৃষ্ঠার নথি প্রকাশের মাধ্যমে সামনে আসে।