
দাম বাড়লো এলপিজির, কার্যকর যেদিন
সাধারণ মানুষের রান্নার খরচে নতুন চাপ সৃষ্টি করে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (12kg LPG cylinder price) ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই ঘোষণা দেন।

৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন, জেনে নিন কৌশল
বর্তমান বাজারে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পকেটের টাকা বাঁচাতে এবং পরিবেশের সুরক্ষায় অপ্রয়োজনে গ্যাসের ব্যবহার কমানো জরুরি। গৃহিণীদের জন্য আজ রইল এমন কিছু কার্যকরী টিপস, যা মেনে চললে আপনার ৩০ দিনের রান্নার গ্যাস অনায়াসেই ৬০ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ফেব্রুয়ারি মাসে গৃহস্থালি কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন দাম আজ নির্ধারণ করা হবে।

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ বন্ধের ঘোষণা
নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি। আজ (রোববার, ৪ জানুয়ারি) নাটোরের চকরামপুর এলাকায় একটি হোটেলে নাটোর এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৮ টাকা
মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (সোমবার, ৩ মার্চ) বিইআরসি জানায়, ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম হবে ১২০ টাকা ৮০ পয়সা, যা গত মাসে ছিল ১২৩ টাকা ১৬ পয়সা।

১২ কেজি এলপিজি সিলিন্ডারে বাড়লো ৪৪ টাকা
গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণে বিইআরসি'র পূর্ণ ক্ষমতা
ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ৪৪ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকে এটি কার্যকর হবে।