রাশিয়াকে উসকানি দেয়া বন্ধ করতে আহ্বান, ন্যাটোভুক্ত দেশগুলোকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধের পাঁচ বছর শেষে আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক বা কড়া বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে ইউরোপীয় মিত্রদের অনুরোধ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইউরোপীয় নেতাদের বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য ওই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে।