জ্বালানি তেলের অস্থিরতা: অর্থনৈতিক চাপে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার অনেক দেশ
জ্বালানি তেলের অস্থিরতা ঘিরে চাপে পড়েছে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার অনেক দেশের অর্থনীতি। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে দেশের জিডিপি ১ থেকে দেড় শতাংশ কমে যেতে পারে। এসময় উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে উচ্চাভিলাষী ব্যয়ের বাজেট দিতে যাচ্ছে সরকার। এ বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।