
শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান সম্ভব: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

পদত্যাগ করলেন ঢাবি ভিসি
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। অবশেষে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে।

এহসানুল হক মিলন পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।