চাঁপাইনবাবগঞ্জে তিন বালতি ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সী মণ্ডল টোলা এলাকায় ককটেল সদৃশ বস্তু থাকার সন্দেহে লাল রঙের তিনটি বালতি ঘিরে রেখেছে সদর থানা পুলিশ। বালতিগুলোর ভেতরে হাতবোমা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।