আজ (রোববার, ১০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় এক যুবক সন্দেহজনক বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাল রঙের তিনটি বালতি উদ্ধার করে।
স্থানীয়রা জানান,তিনটি বালতিতে তাজা হাতবোমা দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইকরামুল হক জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে তিনটি বালতি উদ্ধার করেছে।
এ বিষয়ে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। বালতিগুলোর ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।





