কবিরাজ
কবিরাজে কাজ না হওয়ায় ঘাতক ভাড়া করে স্ত্রীকে হত্যা, স্বামীসহ আটক ২

কবিরাজে কাজ না হওয়ায় ঘাতক ভাড়া করে স্ত্রীকে হত্যা, স্বামীসহ আটক ২

কবিরাজের মাধ্যমে মেরে ফেলার চেষ্টায় সফল না হয়ে স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেয় স্বামী। এরপর ঘাতক ভাড়া করে নৌকাযোগে কর্ণফুলী নদীতে ঘুরতে গিয়ে স্ত্রীকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেয় স্বামী। সম্প্রতি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এমন চাঞ্চল্যকর হত্যার তদন্তে নেমে ২ আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। অন্যদিকে, চট্টগ্রামের বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বার্ন ইউনিটে একের পর এক একই ক্ষত; পেছনে ভিডিওকলে তান্ত্রিকের ফাঁদ

বার্ন ইউনিটে একের পর এক একই ক্ষত; পেছনে ভিডিওকলে তান্ত্রিকের ফাঁদ

আগে ভণ্ড কবিরাজ, কথিত তান্ত্রিকদের প্রতারণার আসর বসতো নির্দিষ্ট কোনো দরবার, আস্তানা বা বাসাবাড়িতে। প্রযুক্তির প্রসারের সঙ্গে সেই প্রতারণার ধরনও বদলেছে। এখন মোবাইল ফোন ও ভিডিওকলকে মাধ্যম বানিয়ে পারিবারিক, ব্যক্তিগত কিংবা দাম্পত্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ফাঁদে ফেলা হচ্ছে মানুষকে। আর সেই প্রতারণার শিকার হয়ে মারাত্মকভাবে দগ্ধ হচ্ছেন অনেকে। দীর্ঘ চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচারের পরও অনেকের ক্ষত পুরোপুরি সারছে না।

ধর্ষণের অভিযোগে নেত্রকোণায় কবিরাজ আটক

ধর্ষণের অভিযোগে নেত্রকোণায় কবিরাজ আটক

বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এবার নেত্রকোণায় আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান।