টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুরুত্বর আহত অন্তত ৭
টাঙ্গাইলের কালিহাতীতে করবস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনায় ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন। এছাড়াও দুই ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে।