
২৩ দিন বন্ধের পর ইস্টার্ন রিফাইনারির পুরোদমে কার্যক্রম শুরু
২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। আজ (শুক্রবার, ৮ মে) সকাল ৮টা থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে পরিশোধন কার্যক্রম। এতে দূর হয়েছে দেশে তেল সংকটের অনিশ্চয়তা।

বিকল্প রুটে তেল আসায় স্বস্তি; কাটলো ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল সংকট
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দুই মাস পর হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। এতে ঘুচলো ইস্টার্ন রিফাইনারির কাঁচামালের সংকট। চলতি মাসেই আমিরাত থেকে এক লাখ টন ও জুনে সৌদি থেকে আরও ১ লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে। ফলে আগামী তিন মাস আর কাঁচামাল নিয়ে চিন্তা নেই ইস্টার্ন রিফাইনারির।

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের পর এমটি নিনেমিয়া নামের জাহাজটি আজ ভোরে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। তেলের এ চালান এলেই কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবার উৎপাদনে ফিরবে।

রাজধানীর বাজারে কিছু কাঁচামালের দাম কমলেও লেবু-শশা-বেগুনে ঊর্ধ্বগতি
রাজধানীর কারওয়ান বাজারে গত ২ থেকে ৩ দিনের চেয়ে কমেছে কাঁচামালের দাম। তবে লেবু, শশা ও বেগুনের বিক্রি বাড়তি দামে। বিক্রেতারা বলছেন, কাঁচামালের চাহিদা কমায় পরিবর্তন এসেছে সরবরাহে। তবে ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে এখনও বেশ কিছু পণ্যের দাম বেশি।

সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলাকায় ভেজাল সার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার, কাঁচামাল ও তৈরির সরঞ্জাম জব্দ করেছে কৃষি বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে তিন নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা প্রায় ৯৭টি জাহাজ।

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই পিকআপ খালে, নিহত ৩
গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিষিদ্ধ ঘোষণার আড়াই মাস পরও বাজারে পলিথিন ব্যাগের আধিপত্য!
নিষিদ্ধ ঘোষণার পর, আড়াই মাস পার হলেও এখনো খোলা বাজারে পলিথিন ব্যাগের আধিপত্য কমেনি। সুপারশপে কমলেও কাঁচা বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, কম খরচে সহজ বিকল্প না থাকায় তারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। যদিও পরিবেশ উপদেষ্টা বলেছেন, পলিথিনের ব্যবহার বন্ধে সামনে আরো কঠোর হবে সরকার।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার করছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প
বিশ্বের অধিকাংশ আয়ু ফুরানো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে, এরপর খণ্ডবিখণ্ড হয়ে এসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট-বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে। আর এর ওপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু হালে ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজভাঙ্গা শিল্প। শীর্ষস্থান টিকিয়ে রাখতে তাই, নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীদের।

এক দশকে সৈয়দপুরে পোশাক রপ্তানি কমেছে ৫০ শতাংশ
ঝুট কাপড়ের দাম বাড়ায় বাজার হারানোর অভিযোগ
এক দশকে নীলফামারীর সৈয়দপুর থেকে পোশাক রপ্তানি কমেছে ৫০ শতাংশ। এবছর এখান থেকে প্রায় ২ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, এসব পোশাকের কাঁচামাল ঝুট কাপড়ের দাম বাড়ায় প্রতিযোগিতায় ভারতের কাছে বাজার হারাচ্ছেন তারা। গার্মেন্টস পল্লি তৈরি করে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে ভারত ছাড়াও অন্যদেশে রপ্তানি করা সম্ভব।

চাহিদা থাকলেও এন্টিক গহনায় লাভবান হতে পারছেন না ব্যবসায়ীরা
স্বর্ণের দাম বাড়ায় বগুড়ায় চাহিদা বেড়েছে এন্টিকের গহনার। তাই ব্যস্ত সময় পার করছেন এন্টিক গহনার কারিগররা। তবে কাঁচামালেরর সাথে বিক্রয় মূল্য সমন্বয় না থাকায় লাভবান হতে পারছে না ব্যবসায়ীরা। তাই এই শিল্পকে এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের।

সাম্প্রতিক সময়ে সড়কপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সচল ছিল নৌপথ
সাম্প্রতিক সময়ে সড়কপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সচল ছিল নৌপথ। ফলে শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেল সরবরাহ ছিল অনেকটা নির্বিঘ্ন। কম খরচে পণ্য পরিবহন ও বিপণনে ছোট ছোট নৌরুট সচল করার দাবি শিল্প মালিকদের। নৌপথে পণ্য পরিবহন বাড়াতে সারা দেশে নদী পথের সংযোগস্থল বরিশালের কালিগঞ্জসহ পাবনার বাঘাবাড়ি-নগরবাড়ি নৌরুট ড্রেজিংয়ের দাবি তাদের।