জর্ডানের কারাকে গির্জার ভেতরে এলোপাতাড়ি গুলি, নিহত ৭
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক প্রদেশে একটি গির্জার ভেতরে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। রাজধানী আম্মান থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণে হামুদ শহরের একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা সংস্থা।সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।