দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-মামলাকাকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীদের একজনের হাতে একটি একে-৪৭ কালাশনিকভ রাইফেল ছিল। গির্জার ভেতরে তারা কয়েক মিনিট ধরে টানা গুলি চালায়। উত্তর কারাকের হামুদ এলাকাটি মূলত খ্রিষ্টানপ্রধান শহর হিসেবে পরিচিত।
জর্ডানের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অজ্ঞাত বন্দুকধারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি জানান, কারাক প্রদেশের এই গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখছে।





