
উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার: সংসদে প্রধানমন্ত্রী
সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এসব সমস্যা নিরসনে প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত নিবিড় তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ চালুর পরিকল্পনা করছে সরকার। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা।

সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, সিন্ডিকেটের কারসাজিতে সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, একটি সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। যারা সংকট তৈরি করছে তাদেরকে পুলিশ তাদের বিষয়ে জানার চেষ্টা করছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) কমিটি ঘোষণার পর আজ (সোমবার, ৩১ আগস্ট) কলেজ প্রাঙ্গণে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

কুমিল্লায় ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বিজিবির
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা।

কুমিল্লায় বিস্ফোরক মামলায় ২ জেএমবির সদস্যের ২০ বছরের কারাদণ্ড, নারীর ৮ বছরের সাজা
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেয় কুমিল্লার আদালত।

ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত কুমিল্লার জনজীবন; ব্যাহত চিকিৎসাসেবা ও শিল্প উৎপাদন
কুমিল্লায় ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়েছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদনেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জেলার ১৭ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। বিদ্যুৎ না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, জরুরি চিকিৎসা এমনকি জটিল রোগীদের অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে।

কুমিল্লায় ১৮ আগস্ট থেকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: গণপূর্তমন্ত্রী
কুমিল্লায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। আগামী ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে। এর মধ্যে কোনো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা বোর্ডে পাশের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী
এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাশের হার ৭২.৬২ শতাংশ, যেখানে বোর্ডের গড় পাশের হার ৬৫.৪২ শতাংশ। ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার ৭১.৫০ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাশের হার নোয়াখালীতে ৫৯.৯৮ শতাংশ।