বিশ্বকাপের প্রথম ম্যাচে একচ্ছত্র আধিপত্যে জয়ী জার্মানি
বিশ্বকাপের মঞ্চে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জার্মানির দাপটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না কুরাসাও। আগের দুই আসরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া জার্মানরা এবার শুরুতেই জানান দিলো নিজেদের শক্তিমত্তার।