
কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৬ মে) বিকেলে সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এক কৃষকের তিনটি বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সরকার ক্রীড়াবান্ধব জাতি গঠনে কাজ করছে: প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। গত ১৭ বছরের দুঃশাসন থেকে ফিরে এসে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। এর অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।

কুষ্টিয়ায় চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
কুষ্টিয়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় অবস্থিত একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত তাসনিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যায় ২ যুবক গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান (৫৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ায় ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোটের কালি মোছার আগে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন: আইনমন্ত্রী
বাংলাদেশের ইতিহাসে মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক ‘উন্নয়ন সংলাপে’ তিনি এ কথা বলেন।

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রাশেদ আলী (৩৫) তিনি ওই এলাকার রবিউল শেখের ছেলে।

ট্রাইব্যুনালে আজ ইনুর পক্ষে যুক্তি উপস্থাপনের চতুর্থ দিন
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আজ চতুর্থ দিনের মতো জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবী।

‘পীর’ শামীম হত্যা: ওসিকে অপদার্থ বললেন মামলার প্রধান আসামি
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানকে অপদার্থ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুহাম্মদ খাজা আহমেদ নামে উপজেলার ফিলিপনগরের কথিত পীর আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি।

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ২৪ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি। গতকাল (শুক্রবার, ১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।