
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি নতুন করে মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া ঠেকানো সম্ভব হবে।

জব্দ হওয়া ৯১২ বস্তা সার কৃষকদের মধ্যে বিক্রি
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত ৯১২ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে জীবননগর থানা ও হাসাদাহ পুলিশ ক্যাম্প চত্বরে কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে এসব সার বিক্রি করা হয়।

ফ্যামিলি কার্ড-কৃষি কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আমি বাদী হয়ে মামলা করবো: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমার নির্বাচনি ওয়াদা ছিলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কেউ যদি দুর্নীতি করে আমি আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে মামলা করবো।

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা
দেশের প্রকৃত কৃষকদের নিকট সরাসরি সরকারি আর্থিক অনুদান ও কৃষি সহায়তা পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ডিজিটাল ‘কৃষক কার্ড’ (Krishok Card / Farmers Smart Card BD)। এর মাধ্যমে সারা দেশে কৃষকদের একটি সুনির্দিষ্ট ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে।

সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী
বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানোর কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ ( বুধবার, ২৬ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী সুফলভোগী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বহু প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ (Krishak Card) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (Department of Agricultural Extension - DAE)। আজ (শনিবার, ১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে। কৃষক কার্ডের সুবিধা, তথ্য সংগ্রহের নিয়ম ও সর্বশেষ সরকারি নির্দেশনা নিচে বিস্তারিত তুলে ধরা হলো(Krishak Card data collection starts today across Bangladesh: How to register updates) :

কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন; পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

‘কৃষক কার্ড’ পেয়ে ভাইরাল কবিরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা, পরিচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই কবির আর নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই।

কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
‘কৃষক কার্ড’ দিতে আগামী বাজেটে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের ১০০টি উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষক এই কার্ড পাবেন। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী
আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২ জুন) সকালে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার গঠনের দুই মাসের মধ্যেই ওয়াদা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদাগুলো দিয়েছিলেন, প্রত্যেকটি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির সরকার মাত্র দুই মাস সময় পার করেছে। দুই মাসে সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদা করেছিলো তা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, খাল খননসহ প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে।