কৃষকের দীর্ঘশ্বাস, ফরিদপুরে উৎপাদন খরচের অর্ধেক দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ!
দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের মাঠজুড়ে এখন কেবলই কৃষকের দীর্ঘশ্বাস। যে পেঁয়াজ ফলিয়ে ঘরে তোলার আনন্দে মুখরিত থাকার কথা ছিল গ্রামীণ জনপদ, বাজারমূল্যের আকস্মিক ধসে সেই পেঁয়াজই এখন চাষির গলার কাঁটা। উৎপাদন খরচের তুলনায় প্রায় অর্ধেক দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয়ে হাজার হাজার কৃষক এখন দেউলিয়া হওয়ার পথে।