কৃষিজমি
ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীরবর্তী কৃষিজমির বিলীন ঠেকাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পদ্মার ভাঙনে বিলীন বসতভিটা; নিঃস্ব জাজিরার মানুষ

পদ্মার ভাঙনে বিলীন বসতভিটা; নিঃস্ব জাজিরার মানুষ

শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, কৃষিজমি আর গাছপালা। ভাঙনের শিকার তিন শতাধিক পরিবারের আশ্রয় হয়েছে ফসলি জমি আর খোলা আকাশের নিচে। ভাঙন আতঙ্কে দিন কাটছে জাজিরার আলমখাকান্দি গ্রামের দেড় শতাধিক পরিবারের।

চুয়াডাঙ্গায় খাল পুনঃখননের উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী, প্রস্তুতি সম্পন্ন

চুয়াডাঙ্গায় খাল পুনঃখননের উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী, প্রস্তুতি সম্পন্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল পুনঃখননের উদ্বোধনে আসছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। দীর্ঘ প্রায় ৪৫ বছর পর নতুন করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইছেরদাড়ি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হচ্ছে।

এক দশকে নরসিংদীতে কমেছে দেড় হাজার হেক্টর জমি

এক দশকে নরসিংদীতে কমেছে দেড় হাজার হেক্টর জমি

নরসিংদীতে সময়ের সাথে কমছে কৃষিজমি। এরইমধ্যে ৩ ফসলি জমিতেও চলছে বালু ভরাট ও অবকাঠামো তৈরির মহোৎসব। অভিযোগ রয়েছে, ফসলি জমি বিক্রি করতে অনবরত চাপের শিকার হচ্ছেন কৃষকরা। জেলায় গেল ১০ বছরে কৃষি জমির পরিমাণ কমেছে দেড় হাজার হেক্টরেরও বেশি। চারণভূমি কমে যাওয়ায় গবাদিপশু পালনেও দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা।

কুমিল্লায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

কুমিল্লায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

কুমিল্লা নগরীর প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাতে পানি নামার ব্যবস্থা নেই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, দখল-দূষণে সংকুচিত খাল আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা মিলেই প্রতিদিনের জীবনে যোগ করছে দুর্ভোগ।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক ঋণ মওকুফের পরামর্শ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক ঋণ মওকুফের পরামর্শ

বন্যায় কৃষিজমির বীজতলা, শেষ ধানের শীষ, গবাদিপশু বা পোল্ট্রি খামার এক নিমেষেই শূন্য হয়েছে অনেকের। কৃষকের গোলা আবার পূর্ণ করতে নিঃশর্ত এককালীন আর্থিক সহায়তা প্রয়োজন। এছাড়া ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় ব্যাংকের ঋণ মওকুফেরও পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা। ক্ষুদ্রঋণের ক্ষেত্রেও চার থেকে পাঁচ শতাংশ বেশি সুদহার নির্ধারণ, উল্টো বিপর্যস্ত করতে পারে এসব এলাকার অর্থনীতি।

প্রবল বৃষ্টি ভারতের মণিপুর রাজ্যে আকস্মিক বন্যা

প্রবল বৃষ্টি ভারতের মণিপুর রাজ্যে আকস্মিক বন্যা

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য। এরমধ্যেই রোববার (২৫ আগস্ট) ভারি বর্ষণে মণিপুর রাজ্যের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

মৌসুমের শুরুতে কমেছে পাটের দাম

মৌসুমের শুরুতে কমেছে পাটের দাম

চলতি পাট মৌসুমের শুরুতে নড়াইলে বৃষ্টি হয়েছে কম। সেচের বাড়তি খরচ নিয়েই আবাদ করেন কৃষকরা। পাট কাটার পর জাগ দিচ্ছে বিভিন্ন জলাশয় অথবা নদীতে। এখানেও বাড়ছে ব্যয়। পাট জাগ দিতে প্রতি একর জমিতে বাড়তি খরচ হচ্ছে অন্তত ১০ হাজার টাকা। তার ওপর বাজারে পাটের দাম কম থাকায় কৃষক লাভের মুখ দেখবেন কি-না তা নিয়ে রয়েছে শঙ্কা।

গৃহযুদ্ধে সিরিয়ায় গম উৎপাদন কমেছে ৭০ শতাংশ

গৃহযুদ্ধে সিরিয়ায় গম উৎপাদন কমেছে ৭০ শতাংশ

তীব্র খাদ্য সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও কুর্দী বাহিনীকে দায়ী করছে সিরিয়া সরকার। কৃষিজমি বিদেশিদের দখলে থাকায় গম উৎপাদন কমেছে ৭০ শতাংশ। খাদ্য নিরাপত্তাহীনতায় সিরিয়ার অর্ধেকের বেশি জনগণ। সরকারের রেশন পদ্ধতিতে অপুষ্টিতে ভুগছে বাসিন্দারা।

বন্যায় বিপর্যস্ত আসাম, মিজোরাম ও মণিপুর

বন্যায় বিপর্যস্ত আসাম, মিজোরাম ও মণিপুর

অতিবৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসাম, মিজোরাম ও মণিপুর। আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। তলিয়ে গেছে এক লাখ একরের বেশি কৃষিজমি। প্লাবিত কাজিরাঙা আর দিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্ক। অন্যদিকে, মিজোরামে ভূমিধসে প্রাণ গেছে তিনজনের; রাজ্যজুড়ে তীব্র বৃষ্টি আর বিভিন্ন এলাকায় বন্যার কারণে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মনিপুরে।

সিলেটে বন্যার পানি না কমলে বাস্তুহারা হয়ে পড়বেন স্থানীয়রা

সিলেটে বন্যার পানি না কমলে বাস্তুহারা হয়ে পড়বেন স্থানীয়রা

সিলেট মহানগরসহ ১৩টি উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। নিম্নাঞ্চলে আবারো ক্ষতির মুখে কৃষিজমি ও গবাদিপশু। পানিবন্দি অনেকেই সহায় সম্বল নিয়ে নৌকাযোগে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে। স্থানীয়রা আশঙ্কা করছেন ২য় দফায় এ বন্যার পানি না কমলে বাস্তুহারা হয়ে পড়বেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম

চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম

সবুজের মাঝেই লুকিয়ে রয়েছে মানবদেহ ফসল ও গবাদিপশুর জন্য বিষাক্ত উপাদান। চুয়াডাঙ্গায় রাস্তার দুইধারে, ফসলের মাঠের পাশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। অথচ এর নাম বা ক্ষতিকর দিক সম্পর্কে জানে না সাধারণ মানুষ। ফলে রাস্তার দুইধারে নির্বিঘ্নে বেড়ে উঠছে মৃত্যুদূত পার্থেনিয়াম। যদিও কৃষি বিভাগের দাবি, এই আগাছা নিধন ও জনসচেতনতায় কাজ করছেন তারা।