নেশন্স লিগে চোটের মিছিল; দুশ্চিন্তায় ক্লাবগুলো
আন্তর্জাতিক ফুটবল ফিরতেই যেন চোটের মিছিলের শুরু। উয়েফা নেশন্স লিগে একের পর এক খেলোয়াড়রা মাঠ ছাড়ছেন ইনজুরি নিয়ে। তাতে ক্লাবগুলোর মাঝেও ভর করেছে দুশ্চিন্তা। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ এবং কোডি গাকপো।